ব্রাজিলে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান, নিহত অন্তত ৪৩

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৩, ২৩:৩০আপডেট : ০২ আগস্ট ২০২৩, ২৩:৩০

ব্রাজিলের তিনটি রাজ্যে মাদকচক্রের বিরুদ্ধে পুলিশের অভিযানে অন্তত ৪৩ জন নিহত হয়েছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সর্বশেষ অভিযানের বিষয়ে রিও ডি জ্যানেইরো পুলিশ জানিয়েছে, কমপ্লেক্সো ডা পেনহা এলাকায় গোলাগুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছে।

এর আগে সাও পাওলো রাজ্যে পাঁচ দিনব্যাপী অপারেশন শিল্ড-এ পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৪ জন সন্দেহভাজন নিহত হয়েছে। সাও পাওলোতে অভিযানের সময় ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বাহিয়াতে শুক্রবার হতে বুধবার পর্যন্ত অভিযানে ১৯ সন্দেহভাজন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার গুয়ারুয়া উপকূলীয় শহরে স্পেশাল ফোর্স পুলিশ কর্মকর্তা নিহতের পর এই অভিযান শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, অভিযানে পুলিশ ৩৮৫ কেজি মাদক ও অস্ত্র জব্দ করেছে।

ব্রাজিলের আইনমন্ত্রী ফ্ল্যাভিও ডিনো পুলিশের অভিযানের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গুয়ারুয়াতে অপরাধের সঙ্গে পুলিশের প্রতিক্রিয়া সামঞ্জস্যপূর্ণ নয়।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি