ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী হত্যার সন্দেহভাজন ৬ জনকে কারাগারে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর ২০২৩, ১৬:১২আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৮

ইকুয়েডরের কারাগারে ছয় জনকে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৭ অক্টোবর) ইকুয়েডরের প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিওর হত্যার সন্দেহভাজনদেরকে হত্যা করা হয়েছে। কারা কর্তৃপক্ষ বলেন, আগামী সপ্তাহে ইকুয়েডরের জাতীয় নির্বাচন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হত্যাকাণ্ডের কোনও তথ্য না দিয়ে এনএসআই কারা কর্তৃপক্ষ শুধু বলেছে, এই ছয় ব্যক্তি কলম্বিয়ার নাগরিক।

গত আগস্ট মাসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ভিলাভিসেনসিও। ইকুয়েডরের রাজধানী কুইটোতে হত্যার শিকার হন তিনি। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে অভিযোগ তুলেছিলেন ভিলাভিসেনসিও।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুক্রবার জানিয়েছে, ইকুয়েডরের গোইয়াকুইল শহরে এই কারাগার অবস্থিত। কুখ্যাত অপরাধীদের এই কারাগারে রাখা হয়। ইকুয়েডরের সরকার এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে।

দেশটির বিদায়ী প্রেসিডেন্ট গুইলারমো লাসো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) বলেছেন, সত্য একদিন প্রকাশ পাবে।

ব্যবসায়িক উত্তরাধিকারী ড্যানিয়েল নোবোয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, কারাগারে কী হয়েছে, তা সরকারকে স্পষ্ট করে জানাতে হবে।

/এসএইচএম/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী