চিলিতে দাবানলে নিহত অন্তত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ১০:২৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩৯

চিলির দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। পরিস্থিতি মারাত্মক হওয়ায় দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিচ রবিবার দক্ষিণের নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট বোরিচ জানিয়েছেন, দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনি নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে রাষ্ট্রীয় বিপর্যয় ঘোষণা করেছেন এবং সব ধরনের সহায়তা ও সম্পদ প্রস্তুত রাখা হয়েছে।

চিলির বন বিভাগ কনাফ জানিয়েছে, রবিবার সকাল পর্যন্ত সারা দেশে ২৪টি সক্রিয় দাবানলের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী। এর মধ্যে সবচেয়ে বড় আগুন নিউব্লে ও বিয়োবিয়ো অঞ্চলে, যা রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই দুই অঞ্চলেই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

চিলির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেদ জানিয়েছে, প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত ২৫০টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিউব্লে ও বিয়োবিয়োতে প্রায় ৮,৫০০ হেক্টর জমি আগুনে পুড়ে গেছে। ঝুঁকির কারণে অনেক মানুষ বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ত্যাগ করেছেন। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে আগুন দ্রুত ছড়াচ্ছে এবং দমকলের কাজ কঠিন হচ্ছে। সান্তিয়াগো থেকে বিয়োবিয়ো পর্যন্ত বড় অংশে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে, চিলির পাশাপাশি আর্জেন্টিনাতেও বছরের শুরু থেকেই তীব্র তাপপ্রবাহ ও অস্বাভাবিক গরম পরিস্থিতি দেখা যাচ্ছে। চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার পাটাগোনিয়া অঞ্চলেও ভয়াবহ দাবানলের ঘটনা ঘটে, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে।

/এসএসএস/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে শক্তি প্রয়োগ না করার আহ্বান চীনের
ইরানি প্রেসিডেন্টের সঙ্গে মোদির বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
প্রবাসীকে খুন: আরও তিন আসামির স্বীকারোক্তি, কারাগারে সাজিদ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ