কাতারিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ফ্রান্সের আহ্বান

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০১৭, ২১:৪১আপডেট : ১৫ জুলাই ২০১৭, ২২:৪১

কাতারের নাগরিকদের লক্ষ্য করে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার  আহ্বান জানিয়েছে ফ্রান্স। শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লি ড্রিয়ান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

কাতারিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ফ্রান্সের আহ্বান

লি ড্রিয়ান বলেন, যতদ্রুত সম্ভব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে ফ্রান্স। বিশেষ করে এই নিষেধাজ্ঞায় বিচ্ছিন্ন হয়ে পড়া দ্বৈত জাতীয়তাধারী কাতারি পরিবার ও শিক্ষার্থীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী দোহাতে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান আল-থানির সঙ্গে বৈঠকের পর এই আহ্বান জানিয়েছেন।  কাতার পৌঁছার কয়েকঘণ্টার মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শনিবারই তিনি সৌদি আরব সফরে যাবেন। রবিবার তিনি কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত পৌঁছানোর কথা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মধ্যপ্রাচ্য সফরের দুইদিনের মাথায় সংকট নিরসনের জন্য এ অঞ্চলে এলেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। জার্মানি ও যুক্তরাজ্যের কর্মকর্তারাও অঞ্চলটি সফর করেছেন একই লক্ষ্যে।

৫ জুন জঙ্গিবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। সম্পর্ক পুনর্গঠনে কাতারকে ১৩টি শর্ত বেঁধে দিয়েছিলো সৌদি জোট। কিন্তু কাতার শর্তগুলো না মানায় নিষেধাজ্ঞা বহাল রেখেছে তারা। সংকট সমাধানে মধ্যস্ততা করছে কুয়েত এবং সহযোগিতা করছে ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম