জেরুজালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে: ইরান

বিদেশ ডেস্ক
০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:০৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:১০

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের সমাপনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

আলী আকবর বেলায়েতি

বেলায়েতি বলেন, ফিলিস্তিনের জেরুজালেম সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন সেজন্য দেশটিকে লজ্জিত ও অনুতপ্ত হতে হবে। এ সিদ্ধান্ত মুসলিম বিশ্বের কাছে মার্কিন রাজনৈতিক জীবনের জন্য চূড়ান্ত বিপর্যয় ডেকে আনবে।

আলী আকবর বেলায়েতি আরও বলেন, ট্রাম্পের বোকামিপূর্ণ সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রকে পরিতাপ করতে হবে। কারণ ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্বের দেড়শ কোটি মুসলমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেওয়ার বিষয়ে ১৯৯৫ সালে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পাস হলেও ইস্যুটির সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে আজ পর্যন্ত দেশটির কোনও প্রেসিডেন্ট সে প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেননি। কিন্তু ট্রাম্প শেষ পর্যন্ত তা করলেন এবং বুধবার তিনি চুড়ান্ত ঘোষণায় জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

ট্রাম্প জানিয়েছেন, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের এ ঘোষণায় সারা বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তুরস্ক, মিসর, জর্ডান, তিউনিসিয়া, আলজেরিয়া, ইরাক ও কয়েকটি দেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে। সূত্র: পার্স টুডে।

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম