তুরস্ক ছেড়ে গেছেন সৌদি কনসাল জেনারেল

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৮, ২০:৪৬আপডেট : ১৬ অক্টোবর ২০১৮, ২০:৪৮

তুরস্কের ইস্তানবুলে নিযুক্ত সৌদি আরবের কনসাল জেনারেল মোহাম্মদ আল-ওতাইবি তুরস্ক ছেড়ে গেছেন। মঙ্গলবার তিনি ইস্তানবুল ছেড়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশ্যে রওনা দেন। তুর্কি সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

তুরস্ক ছেড়ে গেছেন সৌদি কনসাল জেনারেল

খবরে বলা হয়েছে, তুর্কি পুলিশ কনসাল জেনারেলের বাস ভবনে তল্লাশির আগেই তুরস্ক ছেড়ে গেলেন আল-ওতাইবি। তিনি একটি বাণিজ্যিক ফ্লাইটে তুরস্ক ছাড়েন। দুই সপ্তাহ আগে ইস্তানবুলের সৌদি কনস্যুলেট ভবন থেকে সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজের ঘটনায় তার বাড়িতে তল্লাশি চালানোর কথা রয়েছে তুর্কি পুলিশের।

সৌদি আরবের নির্বাসিত সাংবাদিক জামাল খাশোগি গত সপ্তাহে প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তানবুল শহরের সৌদি কন্স্যুলেটে প্রবেশের পর আর বের হননি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কনস্যুলেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ। তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আঙ্কারার।

সোমবার প্রথমবারের মতো তুরস্কের একটি তদন্তকারী দল কনস্যুলেট ভবনে অনুসন্ধান চালায়। নয় ঘণ্টার অনুসন্ধানে খাশোগিকে হত্যার আলামত পেয়েছেন বলে দাবি করেছে তুর্কি পুলিশ। অনুসন্ধানের বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, মিশনে তারা বিষাক্ত বস্তুর সন্ধান করেছেন। তিনি বলেন, আমি আশা করি যত দ্রুত সম্ভব আমরা আপনাদের গ্রহণযোগ্য উপসংহার দিতে পারব। কারণ, তদন্তে অনেক বিষয়ের প্রতি খেয়াল রাখা হচ্ছে। যেমন- বিষাক্ত বস্তু এবং রঙ লাগিয়ে যেসব বস্তু আড়াল করা হয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম