সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানোর ঘোষণা ইরানের

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৯, ০৩:৩৮ আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ০৩:৩৯

ফোরদু পারমাণবিক কেন্দ্রে সহস্রাধিক সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানো শুরু করার ঘোষণা দিয়েছে ইরান। এই ঘোষণার মধ্যদিয়ে ২০১৫ সালে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির আরেকটি শর্ত ভাঙতে যাচ্ছে ইরান। মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ওই কেন্দ্রের ১ হাজার ৪৪টি সেন্ট্রিফিউজে বুধবার থেকে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানো শুরু হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানোর ঘোষণা ইরানের

২০১৫ সালে ইরান ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা সই করে। এরপর ২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই সমঝোতা থেকে নিজেদের প্রত্যাহার করে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ পরিস্থিতিতেই ইরান ধাপে ধাপে প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন স্থগিত রাখার প্রক্রিয়া শুরু করেছে। সেন্ট্রিফিউজে ইউরেনিয়াম গ্যাস প্রবেশ করানো শুরু হলে দেশটি এই প্রক্রিয়ার চতুর্থ ধাপ শুরু করবে।

ইরানি প্রেসিডেন্ট বলেন, পরমাণু সমঝোতায় বলা হয়েছে ইরান 'ফোরদু' স্থাপনায় এক হাজার ৪৪টি সেন্ট্রিফিউজ বসাতে পারবে। কিন্তু সেখানে গ্যাস প্রবেশ করাতে পারবে না। কিন্তু বুধবার থেকে আমরা সেখানে গ্যাস ঢোকানো শুরু করব।

রুহানি বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষের জানা উচিত, তেহরান একা এই সমঝোতা মেনে চলতে পারে না। এই সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষের হাতে আলোচনার জন্য দুই মাস সময় রয়েছে। এই সময়ের মধ্যে স্টিল, বীমা, জ্বালানি তেল ও ব্যাংকিংসহ ইরানের সব খাত থেকে তাদেরকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।

রুহানি আরও বলেন, ইরানের নতুন কার্যক্রমও আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র তত্ত্বাবধানে অব্যাহত থাকবে এবং অতীতের ধাপগুলোর মতো চতুর্থ ধাপেও আগের অবস্থায় ফিরে যাওয়ার সুযোগ থাকছে।

ইরানের এই পদক্ষেপের ফলে পারমাণবিক চুক্তির ভবিষ্যৎ আরও শঙ্কার মধ্যে পড়ল। ইউরোপীয় শক্তিরা চুক্তিটি বাস্তবায়ন অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র অ্যাগনেস বলেন, ইরানের এই ঘোষণা ভিয়েনা সমঝোতাবিরোধী।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রী ডমিনিকি রাব ব্রিটেনের জাতীয় নিরাপত্তায় হুমকি হিসেবে তেহরানের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন।

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
আবার গণভোটের কথা বলে সরকার নতুন সংকট তৈরি করছে: গোলাম পরওয়ার
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শালবনের ছায়ায় কাটুক একদিন, গন্তব্য রাজেন্দ্র ইকো রিসোর্ট
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো