হুথিদের হামলায় হাসপাতাল আক্রান্ত

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০১৯, ১৩:৪৬ আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৩:৪৮

একটি আন্তর্জাতিক চিকিৎসা ত্রাণ প্রদানকারী সংস্থা অভিযোগ করেছে, পশ্চিম ইয়েমেনে সাম্প্রতিক হামলায় তাদের একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়েমেনের সামরিক কর্মকর্তারা হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছেন। যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এখবর জানিয়েছে।

হুথিদের হামলায় হাসপাতাল আক্রান্ত

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ বলছে, এই যুদ্ধের কারণে এক কোটিরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

এক বিবৃতিতে ডক্টরস উদাউট বর্ডারস জানায়, হামলার পর তারা হাসপাতালটি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তবে এতে হাসপাতালের কোনও রোগী হতাহত হননি।  হাসপাতাল বন্ধের পর রোগীদের মোচা শহরে রেড সি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারে এক মুখপাত্র ওয়াদাহ ডোবিশ বলেন, বুধবার রাতে সরকার সমর্থিত একটি বাহিনীর গুদামে হুথিরা হামলা চালিয়েছে। এতে বড় ধরনের অগ্নিকাণ্ড হয়।

এমএসএফ নামে পরিচিত ডক্টরস উইদাউথ বর্ডারস গত বছর আগস্টে এই হাসপাতাল চালু করেছিল। যুদ্ধে আহতদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হতো এই হাসপাতালে।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের প্রস্তাব প্রত্যাখানের পরও চলতি সপ্তাহে আলোচনার প্রত্যাশা ট্রাম্পের
সৌদি আরবকে সহযোগিতা করতে তুরস্কের পিছুটান কোথায়?
হাসপাতালে দ্বিতীয় হামলায়ও বেঁচে যান মোজতবা খামেনি!
সর্বশেষ খবর
রাস্তায় পুলিশের প্রিজন ভ্যান থেকে যেভাবে পালালো ‘পিচ্চি রাজা’
রাস্তায় পুলিশের প্রিজন ভ্যান থেকে যেভাবে পালালো ‘পিচ্চি রাজা’
সকাল থেকে অবরুদ্ধ এক কলেজের ১৪ শিক্ষক, বদলি করেও কাজ হয়নি
সকাল থেকে অবরুদ্ধ এক কলেজের ১৪ শিক্ষক, বদলি করেও কাজ হয়নি
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’