লেবাননে পার্লামেন্ট অধিবেশন স্থগিত, বিক্ষোভকারীদের উল্লাস

বিদেশ ডেস্ক
২০ নভেম্বর ২০১৯, ০০:৩২আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ০০:৩৩

লেবাননে রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা দেশটির পার্লামেন্টের অধিবেশন স্থগিত হওয়ায় উল্লাস প্রকাশ করেছেন। বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষের পর অধিবেশন স্থগিতের ঘোষণা আসে। মঙ্গলবার এই ঘোষণার পর বিক্ষোভকারীরা বৈরুতের নেজমেহ স্কয়ারে পতাকা হাতে বাদ্য বাজিয়ে ও আতশবাজি পুড়িয়ে উল্লাস করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

লেবাননে পার্লামেন্ট অধিবেশন স্থগিত, বিক্ষোভকারীদের উল্লাস

১৭ অক্টোবর থেকে দুর্নীতি ও রাজনৈতিক অভিজাতদের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন লেবানিজরা। এরপর থেকেই রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের দাবিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে আসছেন। তারা দাবি করে আসছেন, দেশটির ধর্মীয় ও জাতিগত গোষ্ঠীর মধ্যে ক্ষমতা ভাগাভাগির পদ্ধতির অবসান। অর্থনৈতিক দূরাবস্থা কাটিয়ে উঠতে ও জনগণের মৌলিক চাহিদা পূরণের জন্য তারা বিশেষজ্ঞদের নিয়ে সরকার গঠনের দাবিও করে আসছে তারা।

মঙ্গলবার এই চত্ত্বরের প্রবেশ মুখে বিক্ষোভকারীরা জড়ো হয়ে মানবঢাল গড়ে তোলেন। যাতে করে পার্লামেন্টের অধিবেশন বসতে না পারে। তাদের দাবি, কয়েক সপ্তাহের দীর্ঘ বিক্ষোভ আন্দোলনের দাবিগুলো পূরণে ব্যর্থ হয়েছে পার্লামেন্ট।

পার্লামেন্ট অভিমূখের সবগুলো সড়কে বিক্ষোভকারীরা অবস্থান নিলেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়। কাঁটাতারের বেড়া দিয়ে পুলিশ ব্যারিকেড গড়ে তোলো।

পরে পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল অধিবেশন স্থগিত ঘোষণা করেন। অনাকাঙ্ক্ষিত নিরাপত্তা ইস্যুর কারণে অধিবেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই প্রথম অধিবেশন। এর আগে স্পিকার ১২ নভেম্বর পর্যন্ত অধিবেশন স্থগিত করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম