ইরাকে যৌথ সামরিক অভিযান পুনরায় শুরু করলো যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২০, ২০:০৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ২০:০৮

জেনারেল কাসেম সোলাইমানির হত্যার পর ইরাকে ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে স্থগিত করা যৌথ সামরিক অভিযান পুনরায় শুরু করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ইরাকে মোতয়েনকৃত মার্কিন বাহিনী এই ঘোষণা দিয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

ইরাকে যৌথ সামরিক অভিযান পুনরায় শুরু করলো যুক্তরাষ্ট্র

ইরাকের সেনাবাহিনীর সঙ্গে কাজ করা যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সালাহ আল-দিন অপারেশন্স কমান্ড জানিয়েছে, এক সামরিক অভিযানে আট সেনা নিহত ও আইএস অবস্থান গুড়িয়ে দেওয়া হয়েছে।

গত কয়েক সপ্তাহে আইএস জঙ্গিদের হামলা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কিরকুক, সালাহউদ্দিন ও দিয়ালা এলাকায় হামলা বেড়েছে।

এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ইরাকি সেনাবাহিনীকে দেওয়া সহযোগিতা পুনরায় শুরু করতে চায়।

চলমান পরিস্থিতির সুবিধা যাতে আইএস নিতে না পারে সেজন্য যত দ্রুত সম্ভব যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করতে চায় বলেও জানান ওই দুই কর্মকর্তা।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনের বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

কুদস ফোর্সের প্রধান সোলাইমানি নিহতের পর ৫ জানুয়ারি ইরাকে আইএসবিরোধী লড়াই স্থগিত করে যুক্তরাষ্ট্র। একই দিনে ইরাকের পার্লামেন্টে দেশটি থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের প্রস্তাব দেয় সরকার।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম