টুইটারের বৈশ্বিক ট্রেন্ডে ‘ফ্রি প্যালেস্টাইন’ হ্যাশট্যাগ

বিদেশ ডেস্ক
২৯ জানুয়ারি ২০২০, ০২:১৩আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০২:১৫

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করার পরপরই টুইটারের বৈশ্বিক ট্রেন্ড তালিকায় উঠে এসেছে ‘ফ্রি প্যালেস্টাইন’ হ্যাশট্যাগ।

টুইটারের বৈশ্বিক ট্রেন্ডে ‘ফ্রি প্যালেস্টাইন’ হ্যাশট্যাগ

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি’র খবরে বলা হয়েছে, ট্রাম্প পরিকল্পনা উন্মোচন করার অল্প সময়ের মধ্যেই ৬০ হাজার টুইট করা হয়েছে। এসব টুইটে ফ্রি প্যালেস্টাইন (#FreePalestine) হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করা হয়।

ট্রাম্পের এই পরিকল্পনার অংশ জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতির সূত্র ধরে ফিলিস্তিনি কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ফিলিস্তিনিরা বারবার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে।

ট্রাম্পের এই পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও অবিভক্ত জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। পূর্ব জেরুজালেমের কোনও স্থানে ফিলিস্তিনের রাজধানী স্থাপনের কথা বলা হয়েছে এই পরিকল্পনায়। এছাড়া ফিলিস্তিনি শরণার্থীদের নিজেদের ভূমিতে ফিরে যাওয়ার অধিকার বাতিল, জর্ডান উপত্যকা ইসরায়েলের নিয়ন্ত্রণে দেওয়ার কথা বলা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি