‘হারাম’ ভ্যালেন্টাইন’স ডে পালনে প্রস্তুত সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২২:৫৯

বাতাসে ভালোবাসার সুবাস, চারদিকে ফুল ও হৃদয় আকৃতির উপহারের সমাহার। অথচ সৌদি আরবের ধর্মীয় পুলিশ নির্বিকার। তিন বছর আগেও যে ভ্যালেন্টাইন’স ডে পালন 'হারাম' ছিল এবার তা পালনে এমনই প্রস্তুতি নিয়েছে সৌদি আরব।  

‘হারাম’ ভ্যালেন্টাইন’স ডে পালনে প্রস্তুত সৌদি আরব

২০১৮ সালের আগে ফুল বিক্রেতা ও দোকানদাররা লাল গোলাপ ও হৃদয় আকৃতির চকলেট লুকিয়ে বিক্রি করত। কমিশন ফর দ্য প্রমোশন ভার্চু ও প্রিভেনশন অব ভাইস (সিপিভিপিভি)-এর ভয়ে তারা এটি করত। এমনকি গ্রেফতার বা জরিমানার আতঙ্কে রেস্তোরাঁ মালিকরা ১৪ ফেব্রুয়ারি জন্মদিন বা কোনও বার্ষিকী আয়োজন করতে দিতেন না।

কিন্তু এখন আর সেই পরিস্থিতি নাই। ২০১৮ সালে মক্কার সাবেক সিপিভিপিভি সভাপতি শেখ আহমেদ কাসিম আল-ঘামদি ঘোষণা করেন, ভ্যালেন্টাইন’স ডে ইসলামের শিক্ষা বা শরিয়তবিরোধী না।

নিষেধাজ্ঞা প্রত্যাহারে হয়ে যাওয়াতে সৌদিরা তাদের ভালোবাসা প্রকাশ করতে বিভিন্ন উপহার, ফুল ও বেলুন, এমনকি কেউ কেউ টেডি বিয়ার পুতুল কিনে দিচ্ছেন প্রিয় মানুষকে।

সৌদি আরবের ইংরেজি দৈনিক পত্রিকার আরব নিউজ ভ্যালেন্টাইন’স ডে পালনের একটি বিশেষ নির্দেশিকাও প্রকাশ করেছে। পত্রিকাটি সব শ্রেণির মানুষের জন্য উপহার ও খাবারের নির্দেশিকাও দিয়েছে তাতে।

/এএ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম