ফিলিস্তিনিকে হত্যার পর বুলডোজার দিয়ে পিষলো ইসরায়েলি সেনারা (ভিডিও)

বিদেশ ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৮আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৪

গাজার খান ইউনিস এলাকায় সীমান্ত বেষ্টনীর কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যার পর মৃতদেহ বুলডোজার দিয়ে পিষে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। রবিবার সকালে গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়লে ওই ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা রবিবার জানায়, দক্ষিণ উপকূলীয় অঞ্চলের খান ইউনিসের সীমান্ত বেষ্টনীর কাছে এ ঘটনা ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ফিলিস্তিনি নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করতে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎ করেই ইসরায়েলি সেনাবাহিনী বুলডোজার নিয়ে গাজা উপত্যকার ভেতরে ঢুকে পড়ে। এরপর মরদেহ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে থাকে।

ফিলিস্তিনিরা মরদেহ উদ্ধার করার চেষ্টা করলেও পারেননি। তবে আহত ব্যক্তিদের উদ্ধার করেন তারা। আর মরদেহটি থেতলে দিয়ে সেটি বুলডোজারে তুলে নিয়ে চলে যায় ইসরায়েলি বাহিনী। এ সময় কয়েকজন ফিলিস্তিনিকে ঢিল ছুড়তে দেখা যায়।

হামাসের মুখপাত্র ফাওজি বারহুম বলেছেন, নিহতের হাতে কোনও অস্ত্র ছিল না। তাকে হত্যা করে জঘন্য অপরাধ করেছে ইসরায়েলি সেনারা।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ নিহতের নাম মোহাম্মদ আলি আল নাইম (২৭) বলে জানিয়েছে। নিহতকে তাদের সংগঠনের সদস্য বলে দাবি করেছে তারা।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, সীমান্ত বেষ্টনীতে বোমা পুঁতে রাখার সন্দেহভাজন এক ফিলিস্তিনি গুলিতে নিহত হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, গাজা উপত্যকায় দুই সন্ত্রাসী বোমা পুঁতে রাখতে অগ্রসর হচ্ছিল। সেনারা তখন তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে একজন নিহত হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের