করোনার ওষুধ ভেবে বিষাক্ত মিথানল পানে ইরানে মৃত কয়েকশ

বিদেশ ডেস্ক
২৯ মার্চ ২০২০, ১৯:২৩ আপডেট : ২৯ মার্চ ২০২০, ১৯:৪৬

ইরানের একজন চিকিৎসক বলেছেন, বিষাক্ত মিথানল পান করে কয়েকশ ইরানির মৃত্যু হয়েছে এবং আরও কয়েক হাজার অসুস্থ হয়ে পড়েছেন। করোনাভাইরাসকে হত্যা করে এই মিথ্যা বিশ্বাস থেকে তারা মিথানল গ্রহণ করেছিলেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এখবর জানিয়েছে।

করোনার ওষুধ ভেবে বিষাক্ত মিথানল পানে ইরানে মৃত কয়েকশ
মাত্র পাঁচ বছরের এক শিশুর স্থির দেহের পাশে পিপিই পরিচিত ইরানের স্বাস্থ্যকর্মী জনগণের কাছে একটি আকুতি জানাচ্ছেন। নতুন করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার আতঙ্কে শিল্পে ব্যবহৃত অ্যালকোহল পান না করার জন্য। ওই শিশুটি এখন দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। শিশুটির বাবা ভাইরাস থেকে মুক্তির জন্য অন্ধ বিশ্বাসে মিথানল পান করিয়েছিলেন। এমন কয়েকশ ঘটনা ঘটছে দেশটিতে।
ইরানি সংবাদমাধ্যমের খবর অনুসারে, ইরানে মদপান নিষিদ্ধ হলেও এখন পর্যন্ত প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে এবং সহ্রসাধিক অসুস্থ হয়ে পড়েছেন মিথানল পান করে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহযোগিতা করা এক চিকিৎসক শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, বাস্তব চিত্র আরও ভয়াবহ। মিথানল পান করে মৃতের সংখ্যা ৪৮০ এবং অসুস্থ হয়ে পড়েছেন ২ হাজার ৮৫০ জন।
দেশটির সরকার ভাইরাসের প্রাদুর্ভাবকে গুরুত্ব দিচ্ছে না এই আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুজব ছড়াচ্ছে। এসব গুজবে করোনাভাইরাসের বিভিন্ন ভুয়া চিকিৎসার কথা বলা হচ্ছে। মিথানল পান করলে করোনাভাইরাস মরে যায় তেমনই একটি গুজব।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. হুসেন হাসানাইন বলেন, অপর দেশগুলোর একটি সমস্যা, করোনাভাইরাস মহামারি। কিন্তু আমাদের দুটি ক্ষেত্রে লড়াই করতে হবে। আমাদের বিষাক্ত মিথানল পানকারী ও করোনায় আক্রান্তদের সুস্থ করে তোলার চেষ্টা করতে হবে।

 রবিবার পর্যন্ত ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৩০৯। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪০ জনের।

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
সর্বশেষ খবর
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
নতুন কুড়ি প্রতিযোগিতায় আবেদন শুরু ১ অক্টোবর, যেসব বিষয়ে অংশ নিতে পারবে শিশুরা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
৪২ দিনের শুনানির পর সিটির বিরুদ্ধে রায়, এখন শাস্তির অপেক্ষা
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির দুই নেতারই মনোনয়নপত্র বৈধ