তুরস্কে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে ১ জুন

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২০, ২৩:১৫আপডেট : ০১ জুন ২০২০, ০০:২৬

করোনাভাইরাস মহামারিতে স্থগিত হওয়া তুরস্কের অভ্যন্তরীণ বিমান চলাচল ১ জুন শুরু হচ্ছে। করোনা ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করে স্বাভাবিকতায় ফেরার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর।

তুরস্কে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হচ্ছে ১ জুন

তুরস্কের পরিবহন ও অবকাঠামো মন্ত্রী আদিল কারাইমাইলোগলু জানান, মাসব্যাপী ভাইরাসজনিত বিধিনিষেধ শিথিল করার অংশ হিসেবে ১ জুন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালু হবে।

তিনি জানান, ইস্তানবুলে প্রথম ফ্লাইট আসবে আঙ্কারা, ইজমির, আনতালিয়া শহর ও রাবজন প্রদেশ থেকে। অন্যান্য শহরেও ধীরে ধীরে বিমান চলাচল শুরু হবে।  

তুরস্কে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ১২০ জন। এদের মধ্যে সুস্থ হয়েছে ১ লাখ ২৫ হাজার ৯৬৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৪৮৯ জনের।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক