ইরানে করোনাবিরোধী কঠোর পদক্ষেপ ‘সম্ভব নয়’: রুহানি

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১৮:০৮আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৮:০৯

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। রবিবার তিনি এই মন্তব্য করেছেন বলে জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ইরানে করোনাবিরোধী কঠোর পদক্ষেপ ‘সম্ভব নয়’: রুহানি

তেহরানের করোনাভাইরাস-বিরোধী টাস্কফোর্সের এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট সর্বাত্মক লকডাউন ও বিধিনিষেধ পুরোপুরি তুলে নেওয়ার মধ্যে একটি মাঝামাঝি পরিকল্পনা তুলে ধরেছেন।

রুহানি বলেছেন, মহামারির সময়ে কঠোর লকডাউন ব্যবস্থা ইরানের সমাজে হতাশা ও উদ্বেগ তৈরি করছে।

স্বাস্থ্যবিধি মেনে চলা না হলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে উল্লেখ করে রুহানি জানিয়েছেন, যারা বিধি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মধ্যপ্রাচ্যে করোনার বিস্তারের শুরুতে ইরানে প্রকোপ ছিল সবচেয়ে ভয়াবহ। সম্প্রতি দেশটিতে করোনার মৃতের সংখ্যা ২০০-এর নিচে এসেছে।

রবিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি জানিয়েছেন, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ২০২০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে এবং ১৬৩ জনের মৃত্যু হয়েছে। ইরানে এখন পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ৩ লাখ ২৬ হাজার ৭১২ এবং মৃত্যুর হয়েছে ১৮ হাজার ৪২৭ জনের।

রুহানি সতর্ক করে বলেছেন, মহামারি পরিস্থিতি আরও ছয়মাস বা ভ্যাকসিন উদ্ভাবনের আগ পর্যন্ত থেকে যেতে পারে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম