ইসরায়েলি বিমান হামলায় সিরিয়ায় সেনাসহ নিহত ৪০: যুদ্ধ পর্যবেক্ষক

বিদেশ ডেস্ক
১৩ জানুয়ারি ২০২১, ১৮:২৮আপডেট : ১৩ জানুয়ারি ২০২১, ১৮:২৮
image

পূর্বাঞ্চলীয় সিরিয়ার অস্ত্র গুদাম এবং সামরিক অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধ পর্যবেক্ষণকারী গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় সিরিয়ার অন্তত নয় সেনা সদস্য এবং ৩১ জন মিত্র যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৩৭ জন। লন্ডন ভিত্তিক গ্রুপটি জানিয়েছে, বুধবার ভোরে সিরিয়া-ইরাক সীমান্তবর্তী অঞ্চলের একাধিক স্থাপনা লক্ষ্য করে ১৮টিরও বেশি হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে ইরাক সীমান্তবর্তী যে এলাকায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে সেই এলাকা নিয়ন্ত্রণ করে লেবালিজ হিজবুল্লাহ আন্দোলন এবং ফাতিমিদ ব্রিগেড এর অন্তর্ভুক্ত আধাসামরিক বাহিনী। এসব বাহিনী গঠিত হয়েছে মূলত ইরান সমর্থক আফগান যোদ্ধাদের সমন্বয়ে।

ইসরায়েলি হামলা সম্পর্কে অবগত এক ঊর্ধ্বতন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটনের সরবরাহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরিয়ার স্থাপনায় হামলা চালানো হয়েছে। ওই মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী এসব স্থাপনাগুলো ইরানি অস্ত্রের মজুদ ও সরবরাহের জন্য ব্যবহার হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার ওয়াশিংটনের একটি জনপ্রিয় রেস্টুরেন্টে অভিযানের বিষয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে আলোচনা করেছেন।

তবে সিরিয়ায় হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা হামলার খবর জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি। সামরিক সূত্রকে উদ্ধৃত করে সানা বলেছে, ‘রাত একটা দশ মিনিটে ইসরায়েলি শত্রুরা ডেইর আজোর শহর এবং আল বুকামাল এলাকায় বিমান হামলা চালিয়েছে। এই আগ্রাসনের ফলাফল বর্তমানে যাচাই করা হচ্ছে।‘

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম