সৌদিতে ১৭ মে থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু

বিদেশ ডেস্ক
১৯ এপ্রিল ২০২১, ১১:৩১আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১১:৩১

অবশেষে আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৭ মে থেকে দেশটিতে ফের আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে। দেশটির রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) কমিউনিকেশন্স বিভাগের মহাপরিচালক খালেদ বিন আব্দুলকাদের তাশ সৌদি গেজেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদ বিন আব্দুলকাদের তাশ জানান, সৌদি এভিয়েশন কর্তৃপক্ষ সম্প্রতি আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে নির্দেশনা জারি করেছে। ওই নির্দেশনার আলোকে আন্তর্জাতিক ফ্লাইট শুরুর দিন নির্ধারণ করেছে সৌদিয়া।

তিনি বলেন, কোনও প্রকার বাধা ছাড়াই আগামী ১৭ মে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন বিদেশি নাগরিকরা। সৌদি নাগরিকরাও দেশের বাইরে যেতে পারবেন।

বিমান চলাচল শুরুর বিষয়টি যাত্রীদের মনে করিয়ে দিতে শনিবার সৌদি এয়ারলাইন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে কয়েকটি স্যুটকেসের ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘আপনি কি ব্যাগ গোছানো শুরু করেছেন?‌‌’

করোনা প্রকোপ সামাল দিতে ২০২০ সালের ২১ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে সৌদি আরব। যুক্তরাজ্যে করোনার নতুন ধরণ শনাক্ত হওয়ার পর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। এক বছরেরও বেশি সময় পর ফের বিমান চলাচল শুরুর ঘোষণা এলো।

/এমপি/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী