সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার

বিদেশ ডেস্ক
১১ মে ২০২১, ২১:২৯আপডেট : ১১ মে ২০২১, ২২:৪৪

সৌদি আরবে এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হবে। সে অনুযায়ী দেশটিতে বুধবার এবারের রমজান মাসের শেষ দিন।

হারামাইন শরিফাইনের টুইটে বলা হয়েছে, মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৩ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

হারামাইন শরিফাইনের এ টুইটের আগেই অবশ্য সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলার্স এবং দেশটির রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আবদুল্লাহ বিন আল ম্যানিয়া ১৩ মে ঈদুল ফিতরের কথা বলেছিলেন। দৃশ্যত জ্যোতির্বিদ্যাকে কাজে লাগিয়ে তিনি এমন তারিখের কথা বলেছিলেন বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর। মঙ্গলবার হারামাইন শরিফাইনের টুইটেও একই তারিখের কথা বলা হয়েছে।

এদিকে বাংলাদেশে ঈদুল ফিতরের চাঁদ দেখা  এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে ১২ মে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। টেলিফোন নম্বর​—​৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম