আফগান শান্তি আলোচনার পরই বোমা বিস্ফোরণে নিহত ১১

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০২১, ১২:৩৬আপডেট : ০৬ জুন ২০২১, ১৩:১৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলে একটি গাড়িতে পেতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে তিন শিশু রয়েছে। যাত্রীরা কালা-ই-নওয়া যাওয়ার পথে শক্তিশালী বিস্ফোরণে প্রাণ হারান। রবিবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

উত্তরাঞ্চলের গভর্নর বাদগিস হুসামদউদ্দিন অভিযোগ করেন, রবিবারের হামলার সঙ্গে তালেবান গোষ্ঠী জড়িত রয়েছে। তারা গাড়িতে আগে থেকেই বোমা পেতে রেখেছিলেন বলেও ধারণা তার।

হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা সদস্যরা। পুরো এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতলে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি।

আফগানিস্তের শান্তি প্রক্রিয়া নিয়ে শনিবার তালেবান জ্যেষ্ঠ নেতা এবং জাতিসংঘের কর্মকর্তাদের মাঝে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে তালেবান নেতারা আফগানিস্তানে শান্তি ফেরাতে প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান। এছাড়া দেশটিতে থাকা কূটনৈতিক কার্যালয়ের পাশাপাশি জাতিসংঘের সকল সদস্যদের সুরক্ষারও আশ্বাস দিয়েছে দলটি।

উল্লেখ্য, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা এবং প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এই হামলার জন্য তালেবানদের দায়ী করে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আফগানিস্তানের সংঘাতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। তবে এখনো পর্যন্ত সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

/এলকে/
সম্পর্কিত
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
লেবাননে ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ ৪ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি