নিজেদের তৈরি প্রথম টিকা অনুমোদন দিলো ইরান

বিদেশ ডেস্ক
১৫ জুন ২০২১, ০৭:৫০আপডেট : ১৫ জুন ২০২১, ১৯:০৭
image

নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাসের প্রথম টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান। মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা দেশটি যথেষ্ট পরিমাণ টিকা আমদানি করতে ব্যর্থ হওয়ার পর কোভইরান নামের টিকাটি অনুমোদন দেওয়া হয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

করোনাভাইরাসের মহামারিতে মারাত্মকভাবে আক্রান্ত হলেও ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা থাকায় টিকা আমদানিতে বাধার মুখে পড়ে ইরান। নিষেধাজ্ঞা এড়িয়ে সামান্য পরিমাণ টিকা আমদানিতে সক্ষম হয়েছে দেশটি। এছাড়া টিকা সংগ্রহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমেও টিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তেহরান। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, সরকারের এসব উদ্যোগের পাশাপাশি তারা চীনের উদ্ভাবিত একটি টিকা আমদানির পরিকল্পনা করছে।

টিকা সংগ্রহে ইরানের মরিয়া প্রচেষ্টার মধ্যে সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়িদ নামাকি বলেন, ইরানি ভ্যাকসিন কোভইরান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। দেশটির ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড এই টিকা উদ্ভাবন করেছে। টিকাটির নিরাপত্তা ও কার্যকারিতার পরীক্ষা শুরু হয় গত ডিসেম্বরে।

কিউবার সঙ্গে মিলে আরও একটি টিকা প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। স্বাস্থ্যমন্ত্রী নামাকি জানান, নতুন এই টিকাটি আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচিতে যুক্ত হতে পারে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের