আমিরাত সফরে যাচ্ছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২১ জুন ২০২১, ১৭:২০আপডেট : ২১ জুন ২০২১, ১৭:২০

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। আগামী সপ্তাহে তিনি এই সফর করবেন। গত বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনে পর এটিই কোনও ইসরায়েলি মন্ত্রীর প্রথম সফর। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

গত সপ্তাহে নতুন সরকার গঠনের পর শপথ নেন ইয়ার লাপিদ। সংযুক্ত আরব আমিরাতে তাকে স্বাগত জানাবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান। জুনের ২৯ ও ৩০ তারিখ লাপিদ আমিরাতে অবস্থান করবেন।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লাপিদ আবু ধাবিতে ইসরায়েলের দূতাবাস ও দুবাইতে কনস্যুলেট জেনারেলের কার্যালয় উদ্বোধন করবেন।  

গত বছর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় বাহরাইন, সুদান ও মরক্কোসহ সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

ইসায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী লাপিদের এটাই প্রথম বিদেশ সফর। প্রধানমন্ত্রী নাফতালি বেনেতের সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করার মধ্য দিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান ঘটনা।

২৩ মার্চ নেতানিয়াহুর আমিরাত সফরের পরিকল্পনা ছিল। কিন্তু জর্ডানের সঙ্গে বিরোধে জের ধরে তিনি ওই সফর বাতিল করেন।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম