ভারতের সঙ্গে অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ওমানের

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২১, ২০:২১আপডেট : ২৯ জুন ২০২১, ২০:২১

অদূর ভবিষ্যতে ভারতীয় পর্যটকদের জন্য ওমান ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। করোনার সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে গত এপ্রিল থেকে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করে ওমান। তবে চলমান নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে বলে নতুন ঘোষণা দিয়েছে বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

করোনার তাণ্ডবে বিশ্বের অনেক দেশেই ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে বিধিনিষেধের কবলে বিশ্বের অনেক দেশ। করোনার সংক্রমণ ও মৃত্যুর তালিকায় ভারত বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ অবস্থায় দেশটির সঙ্গে ভ্রমণে নিষেধাজ্ঞা আরও দীর্ঘায়িত করলো মাস্কট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক শীর্ষ কর্মকর্তা জানান, সব ধরনের সাধারণ ফ্লাইট পরবর্তিত ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে দু’দেশের আটকে পড়া নাগরিকদের ফেরার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে সংস্থাটি। ওমান এয়ার, সালাম এয়ার, ইন্ডিয়া এয়ার এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে করেই ফিরতে পারবেন তারা। এছাড়া স্বাস্থ্যকর্মী, পণ্য পরিবহনসহ অন্যান্য জরুরি প্রয়োজনীয় বিষয় এই আওতায় পড়বে।

ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৩১ লাখের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে ওমানে মারা গেছেন ৩ হাজারের বেশি।

/এলকে/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের