নাগরিকত্ব আইন সম্প্রসারণে ব্যর্থ ইসরায়েলের নতুন সরকার

বিদেশ ডেস্ক
০৬ জুলাই ২০২১, ১৭:৩৭আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৭:৩৭
image

বিতর্কিত একটি নাগরিকত্ব আইন পার্লামেন্টে অনুমোদন করাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের নতুন সরকার। এই আইনে দখলকৃত পশ্চিমতীর ও গাজার যেসব ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলিদের বিয়ে করবে তাদের নাগরিকত্ব পাওয়ার অধিকার আটকে দেওয়ার কথা বলা হয়েছে। আইনটি নিয়ে রাতভর বিতর্কের পর ৫৯-৫৯ ভোটে অনুমোদন পেতে ব্যর্থ হয়। গত মাসে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেতের সরকারের এটাই সবচেয়ে বড় পরাজয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সমালোচকেরা ইসরায়েলের নাগরিকত্ব আইনটিকে বৈষম্যমূলক বলে অভিহিত করে থাকেন। নতুন করে সম্প্রসারিত না হওয়ায় মঙ্গলবারই মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে আইনটি। ফলে হাজার হাজার ফিলিস্তিনি যারা আগে নাগরিকত্বের আবেদন করতে পারতেন না তারা এখন থেকে তা করতে পারবেন।

মতাদর্শিকভাবে ভিন্ন আটটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নতুন সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেন্নেত। মাত্র এক আসনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গঠিত এই সরকারের প্রতি আস্থা ভোট হিসেবে নাগরিকত্ব আইনের সম্প্রসারণকে তুলে ধরেন তিনি।

সোমবার আইনটি পার্লামেন্টে তোলার পর প্রধানমন্ত্রীর আশা ছিলো এটি অনুমোদন পাবে। তবে মধ্য-রাত পর্যন্ত চলা অধিবেশনে উত্তপ্ত বিতর্কের পরও এক ভোট কম পড়ে যায় তার। আইনটির সম্প্রসারণের বিরুদ্ধে ভোট দেয় তার ডানপন্থী ইয়ামিনা পার্টির এক সদস্য। এছাড়া জোটের আরব রাজনৈতিক দলের দুই সদস্যও ভোটদান থেকে বিরত থাকে।

/জেজে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান