আবুধাবিতে সোমবার মধ্যরাতে ৫ ঘণ্টার লকডাউন

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২১, ১৭:৪৮আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৭:৫৩

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৫ ঘণ্টার লকডাউন জারি করা হয়েছে। ১৯ জুলাই (সোমবার) মধ্যরাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত এটি কার্যকর থাকবে। এই সময়ে জাতীয় জীবাণু-মুক্তকরণ  কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার আবু ধাবির জরুরি, সংকট ও দুর্যোগ কমিটি এই ঘোষণা দিয়েছে।

২০ জুলাই আরব আমিরাতে ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার থেকেই দেশটিতে ঈদের ছয়দিনের ছুটি শুরু হবে।

টুইটারে কমিটি জানায়, আমিরাতে জাতীয় জীবাণুমুক্ত করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই সময় যানবাহন ও জনগণের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। এই সময় কোনও পরিবহন সেবা থাকবে না। শুধু জরুরি ও একান্ত আবশ্যক জিনিসপত্র সংগ্রহ করা ছাড়া জনগণকে ঘরে থাকতে হবে।

চলাচলের অনুমতির জন্য আধুধাবি পুলিশের ওয়েবসাইটে (www.adpolice.gov.ae) আবেদন করতে হবে।

শুক্রবার আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে করোনায় নতুন আক্রান্ত শনাক্তের সংখ্যা ১ হাজার ৫৩০ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। মহামারিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৭ হাজার ৮৮৪ এবং মৃতের সংখ্যা ১ হাজার ৮৯২ জন। সূত্র: গালফ টাইমস

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম