ট্যাংকারে হামলা নিয়ে ইরান-ইসরায়েল উত্তেজনা

বিদেশ ডেস্ক
০২ আগস্ট ২০২১, ০০:৫৪আপডেট : ০২ আগস্ট ২০২১, ১৩:৫৬
image

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করেছেন, তিনি সুনির্দিষ্টভাবে জানেন ওমান উপকূলে তেলের ট্যাংকারে প্রাণঘাতী হামলার জন্য ইরান দায়ী। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেছেন ইরানকে কিভাবে বার্তা দিতে হয় তা জানা আছে তাদের। আর ইরান বলছে, নিজেদের স্বার্থ রক্ষায় কোনও দ্বিধায় ভুগবে না তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার ওমান উপকূলে ইসরায়েলি ব্যবসায়ী পরিচালিত জাহাজ মারসার স্ট্রিটে হামলার ঘটনায় দুই নাবিক প্রাণ হারিয়েছেন। একজন ব্রিটিশ অন্যজন রোমানিয়ার নাগরিক। ওই ব্যবসায়ীর কোম্পানি জোডিয়াক ম্যানেজমেন্টের টুইটার পোস্টে বলা হয়েছে, এটি সন্দেহভাজন ডাকাতির ঘটনা।

ইসরায়েল ও ইরানের পরিচালিত জাহাজে সম্প্রতি বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। মার্চ থেকে শুরু হওয়া এসব ঘটনাকে পাল্টাপাল্টি হিসেবে দেখা হয়ে থাকে। বিশ্লেষকরা বলছেন, এই অষ্পষ্ট ছায়া যুদ্ধ আর পাল্টাপাল্টি অস্বীকার ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। কিন্তু মারসার স্ট্রিট জাহাজে প্রাণঘাতী ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

ওই হামলার জন্য ড্রোন হামলার দিকে ইঙ্গিত করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট রবিবার মন্ত্রিসভার এক বৈঠকে বলেন, বিদ্যমান গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ওই হামলা চালিয়েছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্পষ্ট করতে হবে যে ইরান ভয়াবহ ভুল করেছে।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ সাংবাদিকদের বলেছেন, ইসরায়েলকে অবশ্যই ভিত্তিহীন অভিযোগ থামাতে হবে। তিনি দাবি করেন এই অভিযোগ ভিত্তিহীন।

/জেজে/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের