ইরাকের লুট হওয়া ১৭ হাজার শিল্পকর্ম ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
০৩ আগস্ট ২০২১, ২২:৫৮আপডেট : ০৩ আগস্ট ২০২১, ২৩:০৩

লুট হওয়া ১৭ হাজার মূল্যবান শিল্পকর্ম ইরাককে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে দু’দেশের মধ্যে সমঝোতা হয়েছে। এগুলোর মধ্যে দেশটির হাজার বছরের পুরনো শিল্পকর্ম রয়েছে। ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

২০০৩ সালে ইরাকে মার্কিন হামলার পর বহু মূল্যবান প্রত্নতত্ত্ব সম্পর্দ চুরি অথবা লুট হয়ে যায়। যুদ্ধ চলকালীন সরকার সঠিকভাবে তদারকি না করতে পারায় মূল্যবান নিদর্শনগুলো লুট হয়। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতনের পর প্রস্তরযুগ, ব্যাবিলিয়ন, আসিরিয়ান ও ইসলামিক যুগের প্রায় ১৫ হাজার পুরাকীর্তি চুরি বা ধ্বংস করে লুটেরাদের দল। 

দীর্ঘসময় গড়ানোর পর ইরাকের ১৭ হাজার শিল্পকর্ম দেশটিকে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের সংস্কৃতি ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লুট হওয়া হাজার বছরের পুরাতন সম্পদ ফিরিয়ে দিতে দু’দেশ একমত হয়েছে। শিল্পকর্মের মধ্যে ৩ হাজার ৫০০ বছরের পুরাতন মাটির ফলকে লেখা পৃথিবীর প্রথম মহাকাব্য গিলগামেশের উল্লেখযোগ্য অংশ রয়েছে। আগামী মাসেই ওয়াশিংটন গিলগামেশ শিল্পকর্মটি ফিরিয়ে দেওয়ার কথা রয়েছে।  

গিলগামেশ শিল্পকর্ম

ইরাক থেকে লুট হওয়া শিলালিপিগুলো ৪ হাজার ৫০০ বছরের পুরোনো। এগুলো সুমেরীয় সভ্যতার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন নথি বহন করে।

/এলকে/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী