চীনা টিকা গ্রহণকারীদের শর্ত সাপেক্ষে প্রবেশ করতে দেবে সৌদি আরব

বিদেশ ডেস্ক
০৪ আগস্ট ২০২১, ১৯:০৮আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৯:০৮
image

চীনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা সিনোফার্ম ও সিনোভ্যাক গ্রহণকারীদের শর্ত সাপেক্ষে ভ্রমণের অনুমতি দিচ্ছে সৌদি আরব। দেশটির ই-ভিসা পোর্টালে জানানো হয়েছে, এসব টিকা গ্রহণকারীদের ভ্রমণের আগে একটি বুস্টার ডোজ নিতে হবে। আর ওই বুস্টার ডোজটি হতে হবে সৌদি আরবে অনুমোদন পাওয়া চারটি টিকার যেকোনও একটির। উল্লেখ্য, সৌদি আরব এখন পর্যন্ত ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা অনুমোদন করেছে।

আগামী ১ আগস্ট থেকে বিদেশি ভ্রমণকারীদের জন্য নিজেদের দরজা উন্মুক্ত করে দিতে যাচ্ছে সৌদি আরব। নিজেদের অনুমোদিত চারটি টিকার যেকোনও একটির পূর্ণ ডোজ গ্রহণকারীদের প্রবেশের অনুমতি দেবে তারা। তবে এবারে চীনা টিকা গ্রহণকারীদেরও সুযোগ দেওয়ার কথা জানিয়েছে তারা।

করোনাভাইরাসের মহামারি শুরুর পর প্রায় ১৭ মাস ধরে বিদেশিদের প্রবেশ বন্ধ রাখে সৌদি আরব। গত সপ্তাহে বিদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেয় রিয়াদ।

করোনাভাইরাসের মহামারির কারণে রিয়াদের রাজস্ব আদায়ের অন্যতম বড় খাত হজ ও উমরাহ বিঘ্নিত হয়। বর্তমানে কেবলমাত্র টিকা গ্রহণকারী যেসব বিদেশি নাগরিক সৌদি আরবে অবস্থান করছেন তারাই হজ ও উমরাহ পালনের সুযোগ পাচ্ছেন।

/জেজে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান