রাশিয়ার চেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা বানানোর দাবি ইরানের

বিদেশ ডেস্ক
২৪ আগস্ট ২০২১, ১৮:২০আপডেট : ২৪ আগস্ট ২০২১, ২১:২২
image

২০১৯ সালে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়ার দাবি করে ইরান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন অর্গানাইজেশন অব ইলেক্ট্রনিক ইন্ডাস্ট্রির প্রধান ব্রিগেডিয়ার জেনারেল শাহারোখ শাহারাম জানান, তাদের বাবর-৩৭৩-এর সক্ষমতা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ছাড়িয়ে গেছে। তবে বাবর-৩৭৩-এর কোন ভার্সনটি এই সক্ষমতা অর্জন করেছে সে বিষয়ে তখন কিছু জানানো হয়নি।

বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ ভার্সনটির কার্যকারিতা রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ছাড়িয়ে গেছে বলে দাবি করেছেন ইরানের এক প্রতিরক্ষা নেতা। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাহদি ফারাহি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘বাবর-৩৭৩-এর নতুন ভার্সন শিগগিরই উন্মোচন করা হবে।’

ইরানের তাসনিম বার্তা সংস্থা আরও জানিয়েছে, দেশটি নতুন ধরনের তরল রকেট জ্বালানি উদ্ভাবন করেছে। এই জ্বালানি কঠিন জ্বালানির মতোই স্থিতিশীল। সাধারণত রকেট উৎক্ষেপণের সময় কঠিন জ্বালানির প্রয়োজন পড়ে। তবে এটি তরল জ্বালানির চেয়ে কম কার্যকর। স্থিতিশীল তরল জ্বালানি পেলে ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আরও দ্রুত উৎক্ষেপণ করা সম্ভব হবে।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের