সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় আহত ৮, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

বিদেশ ডেস্ক
৩১ আগস্ট ২০২১, ১৯:৪২আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৯:৪২

সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলায় ৮ ব্যক্তি আহত হয়েছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন জোট জানিয়েছে, মঙ্গলবার প্রতিবেশী ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরা এই হামলা চালায়।

সৌদি আরবের এক কর্মকর্তা এল-এখবারিয়া টেলিভিশন চ্যানেলকে জানান, আগের একটি হামলার পর দ্বিতীয় আরেকটি ড্রোন আভা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার চেষ্টা করে। কিন্তু এটিকে শনাক্ত করে ভূপাতিত করা হয়।

কর্মকর্তা বলেন, প্রাথমিক তথ্যে আটজন আহত ও একটি বেসামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানাগেছে।

জোটের পক্ষ থেকে বলা হয়, বিমানবন্দরের চালানো দ্বিতীয় হামলাটির মাধ্যমে যুদ্ধাপরাধ হয়েছে।

এল-এখবারিয়া’র খবরে বলা হয়েছে, জোটের পক্ষ থেকে প্রথম হামলা ঠেকানোর পর বোমার শ্র্যাপনেল বিমানবন্দরের রানওয়ের কাছে আঘাত করে।

এতে আরও বলা হয়েছে, উড়োজাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িক সময়ের জন্য ফ্লাইট স্থগিত করা হয়েছে।

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করা হয়নি। সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম