পারমাণবিক আলোচনা শুরুর আগে ইরানে গুরুত্বপূর্ণ রদবদল

বিদেশ ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৭

ভিয়েনায় ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনর্বহাল আলোচনা শুরুর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। রাজনীতি বিষয়ক নতুন ডেপুটি হিসেবে নিয়োগ পেয়েছেন কট্টরপন্থী কূটনীতিক আলি বাগেরি কানি। ওই পদ থেকে সরানো হয়েছে, ভিয়েনায় বিগত ছয় রাইন্ডের আলোচনায় ইরানের নেতৃত্ব দেওয়া কূটনীতিক আব্বাস আরাগচি।

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে প্রশাসন সাজাতে সময় দিতে গত জুলাইতে স্থগিত হয়ে পড়ে পারমাণবিক আলোচনা। ওই আলোচনায় ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আব্বাস আরাগচি।

পেশাদার কূটনীতিক আগারচি ২০১৫ সালে চুক্তি স্বাক্ষরের আলোচনাতেও অংশ নেন। প্রেসিডেন্ট হাসান রুহানির মেয়াদকালে আলোচক দলের নেতৃত্ব দিয়েছেন তিনি। তবে পদ থেকে সরানো হলেও এবার তাকে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দুল্লাহিয়ানের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে।

আব্বাস আরাগচির স্থলে নিয়োগ পাওয়া আলি বাগেরি কানি পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দেবেন। অনেকেই মনে করেন ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আরও কঠোর অবস্থানে যাবেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী