ইসরায়েলের জেল থেকে পালানো শেষ দুই ফিলিস্তিনি আটক

বিদেশ ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৩২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৪

ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো শেষ দুই ফিলিস্তিনিকে আটক হয়েছে। রবিবার (১৯ সেপ্টেম্বর) ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম তীরের জেনিন শহর অভিযান চালালে আটক হয় দুই ফিলিস্তিনি।

অভিযানের বিষয়ে ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র আভিচয় আদ্রাই জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের ঘিরে ফেলা হয়। পরে বাধ্য হয়ে দুইজন আত্মসমর্পণ করেন।

এদের মধ্যে একজন নায়েফ কামামজি অন্যজন মুনাদেল ইয়াকুব ইনফিয়াত। এ নিয়ে পলাতক ৬ ফিলিস্তিনিকে আটক করতে সক্ষম হয়েছে ইসরায়েল।

গত (৬ সেপ্টেম্বর) গিলবোয়া কারাগারে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায় ছয় ফিলিস্তিনি। এই ঘটনার পর ইসরায়েল এবং পশ্চিম তীর জুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়। পালিয়ে যাওয়া সকলেই পশ্চিম তীরের জেনিন শহরের বাসিন্দা। এ ঘটনারয় কারাগারের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে তেল আবিব।

/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি