সৌদি আরবের সঙ্গে আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে: ইরান

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৫

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে সৌদি আরবের সঙ্গে তেহরানের আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ।

তিনি বলেন, রিয়াদের সঙ্গে যে আলোচনা চলছে তাতে অর্জিত অগ্রগতির ঘটনায় খুশি তেহরান। আঞ্চলিক এই দুটি শক্তি টেকসই সম্পর্ক প্রতিষ্ঠা করতে সক্ষম।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত কয়েক মাসে সৌদি সরকারের সঙ্গে ইরানের বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। এসব আলোচনা অনুষ্ঠিত হয়েছে ইরাকের রাজধানী বাগদাদে।

সাঈদ খাতিবজাদেহ জানান, চমৎকার পরিবেশে আলোচনা হয়েছে। এছাড়া উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিয়ে বৈঠকে বেশ গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি দায়িত্ব নেওয়ার পরও যথাযথ পর্যায় থেকে উভয় পক্ষই বার্তা আদান-প্রদান করেছে। কখনও আলোচনা বন্ধ হয়নি।

সাঈদ খাতিবজাদেহ জানান, ইরান সব সময় সৌদি সরকারকে এই বার্তা দিচ্ছে যে আঞ্চলিক ইস্যুগুলো নিয়ে যেসব সমস্যা আছে তার সমাধান এই অঞ্চলেই বিদ্যমান রয়েছে। সৌদি সরকার যদি ইরানের কথায় মনোযোগ দেয় তাহলে দুই দেশের মধ্যে টেকসই ও সুন্দর সম্পর্ক প্রতিষ্ঠা করা কোনও কঠিন বিষয় নয়। সূত্র: ফ্রান্স ২৪, পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের