ফিলিস্তিনি ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে আল্টিমেটাম আব্বাসের

বিদেশ ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৯আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৭

ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়তে ইসরায়েলকে এক বছরের সময় দিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অন্যথায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ১৯৬৭ সালের সীমানা মানবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে দেওয়া ভাষণে আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে বর্ণবৈষ্যম ও জাতিগত নির্মূলকরণেরও অভিযোগ আনেন। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে না সড়ে গেলে রাষ্ট্রের স্বীকৃতিও প্রত্যাহারের হুমকি দেন তিনি।  

প্রেসিডেন্ট আব্বাস বলেন, এক বছরের মধ্যে ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলকে চলে যেতে হবে অন্যথায় ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি দখলের বৈধতা প্রশ্নে ফিলিস্তিনিরা আন্তর্জাতিক আদালতে যাবে। অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর থেকে ভিডিও লিংকের মাধ্যমে মাহমুদ আব্বাস জাতিসংঘ অধিবেশনে তার ভাষণ তুলে ধরেন।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, আগামী এক বছরের মধ্যে পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম শহর এবং গাজা উপত্যকায় যদি দখলদারিত্বের অবসান না হয় তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ১৯৬৭ সালের সীমানা মানবে না। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিন রাষ্ট্রের চূড়ান্ত মর্যাদা দেওয়া নিয়ে যে সমস্যা চলছে তা সমাধানে কাজ করতে প্রস্তুত ফিলিস্তিনিরা। 

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী