ইরান সব রেড লাইন অতিক্রম করেছে: ইসরায়েলি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:০২আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১২:১০

ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত বলেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান সমস্ত রেড লাইন অতিক্রম করে ফেলেছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া ভাষণে তিনি বলেন ইসরায়েল কোনওভাবেই তেহরানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেবে না।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে দেওয়া প্রথম ভাষণেই নাফতালি বেন্নেত বলেন, ইরান মধ্যপ্রাচ্যকে একটি ‘পারমাণবিক ছাতার’ অধীনে নিয়ন্ত্রণ করতে চায়। ইরানের পারমাণবিক কার্যক্রম ঠেকাতে আন্তর্জাতিক তৎপরতা আরও সংহত করার আহ্বান জানান তিনি।

তবে নিজের সুরক্ষায় ইসরায়েলের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনার দিকেও ইঙ্গিত দেন নাফতালি বেন্নেত। অতীতেও ইসরায়েল এই ধরনের হুমকি দিয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি চূড়ান্ত মুহূর্তে পৌঁছেছে আর আমাদেরও ধৈর্য্য আছে। কথায় সেন্ট্রিফিউজের ঘোরা বন্ধ হবে না।’ তিনি বলেন, ইসরায়েল কোনওভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না।

নাফতালি বেন্নেতের বক্তব্যে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া দেয়নি ইরান। ডানপন্থী বেন্নেত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। নিরাপত্তা পরিষদের ভাষণে ফিলিস্তিন প্রসঙ্গ এড়িয়ে যান তিনি। আর এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ফিলিস্তিনি নাগরিকেরা।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম