পারমাণবিক অস্ত্র অর্জনের ধারেকাছেও নেই ইরান: সাবেক মোসাদ প্রধান

বিদেশ ডেস্ক
১৩ অক্টোবর ২০২১, ১৬:০২আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৯:০৯

এখন পর্যন্ত পারমাণবিক অস্ত্র অর্জনের ধারে-কাছেও নেই ইরান। তবে দেশটি যদি সে পর্যায়ে পৌঁছে যায় এবং যুক্তরাষ্ট্র কোনও ব্যবস্থা না নেয়, তাহলে ইসরায়েল একাই তাদের থামাতে সক্ষম। এমন মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন।

যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত শনিবার অভিযোগ করেন, বাইডেন প্রশাসন জেরুজালেমে ইসরায়েলের অবস্থানকে দুর্বল করেছে। একইসঙ্গে তারা তেহরানকে শক্তিশালী করেছে।

মঙ্গলবার ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের দশম বার্ষিক সম্মেলনে অংশ নিয়েও এ বিষয়ে কথা বলেন মাইক পম্পেও। তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল থেকে ইসরায়েলের প্রতি হুমকি মোকাবিলায় ট্রাম্প প্রশাসন কাজ করে গেলেও বাইডেন প্রশাসনের সেদিকে ভ্রুক্ষেপ নেই।

জো বাইডেন অবশ্য ইতোপূর্বে বলেছেন, তার প্রশাসন কখনও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।

ইসরায়েলের রাজনীতিকরা দীর্ঘদিন থেকে বলে আসছেন, ইরান খুব শিগগিরই পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। তবে বিষয়টিকে এভাবে দেখছেন না ইসরায়েলি গোয়েন্দারা।

মোসাদের সাবেক প্রধান ইয়োসি কোহেন বলেছেন, ইরান এখনই পারমাণবিক বোমা তৈরির পর্যায়ে না থাকলেও ইসরায়েলকে তার সক্ষমতা বাড়াতে হবে। সূত্র: স্পুটনিক নিউজ।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী