সৌদি জোটের হামলায় ২৪ ঘণ্টায় দেড় শতাধিক হুথি নিহত

বিদেশ ডেস্ক
০৭ নভেম্বর ২০২১, ১৫:১৬আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৫:১৬

ইয়েমেনে অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় দেড় শতাধিক হুথি বিদ্রোহীকে হত্যার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এক বিবৃতিতে সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম (এসপিএ) জানিয়েছে, ‘মারিব শহরের আশপাশের বিভিন্ন ঘাঁটিতে দফায় দফায় বিমান হামলা চালানো হয়েছে। হামলায় ১৪টি গাড়ি ধ্বংস করা হয়েছে। এছাড়া ১৫৭ বিদ্রোহী নিহত হন’।

বিমান হামলা তেল সমৃদ্ধ মারিব প্রদেশের দুটি অঞ্চল, উত্তরে আল-জাওফ ও দক্ষিণের আল-বায়দাকে লক্ষ্য করে হয়। এছাড়াও সিরওয়াহতেও হামলা চালানোর দাবি করেছে সৌদি জোট।

কৌশলগত গুরুত্বপূর্ণ মারিব শহর ইয়েমেন সরকারের শক্ত ঘাঁটি। কিন্তু গত মঙ্গলবার ইরান সমর্থিত সশস্ত্র হুথি বিদ্রোহীরা বেশ কিছু এলাকা দখলে নেওয়ার দাবি করে। এরপর থেকেই সেখানে সৌদি জোট এবং হুথিদের মধ্যে সংঘাত বেড়েছে। যদিও হতাহতের বিষয়ে বিদ্রোহীদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও হামলায় নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়ে খুবই কম প্রতিক্রিয়া জানায় তারা।

গত অক্টোবরে সৌদির দাবি অনুযায়ী ২ হাজারের বেশি মানুষ হতাহত হয়েছেন। কিন্তু এই বিষয়টি স্বাধীনভাবে সত্যতা যাচাই করতে পারেনি ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

সূত্র: ডব্লিউআইওএন

/এলকে/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
কেশম দ্বীপে মার্কিন ‘আত্মরক্ষামূলক’ হামলা, ইরানের নিশানায় কুয়েত-বাহরাইন
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের