কুয়েত সরকারের পদত্যাগ

বিদেশ ডেস্ক 
০৮ নভেম্বর ২০২১, ১৭:১৪আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৭:২৩

আইনপ্রণেতাদের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছে কুয়েত সরকার। সোমবার দেশটির আমির শেখ নওয়াফ আল-আহমাদের কাছে পদত্যাগ পত্র জমা দেন প্রধানমন্ত্রী। স্থানীয় সংবাদমাধ্যম দৈনিক আল কাবাস ও আল রায়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

খবরে বলা হয়েছে, নির্বাচিত সংসদের প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল-খালিদ আল-সাবাহকে প্রশ্ন করা নিয়ে বিপক্ষ আইনপ্রণেতাদের সঙ্গে সরকারের দীর্ঘদিন ধরে সংকট চলছে। এর মধ্যেই কোভিড-১৯ মোকাবিলা, দুর্নীতিসহ বেশ কিছু ইস্যুতে প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার জন্য চাপ দেন বিরোধীদলীয় আইনপ্রণেতারা।

এরই প্রেক্ষিতে কুয়েত সরকার ক্ষমতাসীন আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর কাছে পদত্যাগপত্র জমা দেয় বর্তমান সরকার। তবে তিনি পদত্যাগ পত্র গ্রহণ করেছেন কিনা তা এখনও জানা যায়নি। 

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দীর্ঘদিনের চলমান সংকট নিয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী শেখ সাবাহার সরকার পদত্যাগ পত্র জমা দিলো। 

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
কী, কেন, কীভাবেপাল্টাপাল্টি হামলায় ইরান-মার্কিন যুদ্ধ কি আবার ছড়িয়ে পড়ছে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম