প্যারিস বা সিঙ্গাপুর নয়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর এখন এটাই

বিদেশ ডেস্ক
০১ ডিসেম্বর ২০২১, ১৬:৫২আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬:৫২

মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় বিশ্বজুড়ে জীবন যাত্রার ব্যয় বেড়ে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে তেল আবিব। বুধবার প্রকাশিত এক জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে।

লন্ডনভিত্তিক ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) তৈরি করা র‍্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষে উঠতে ইসরায়েলি শহর তেল আবিব পাঁচ ধাপ এগিয়েছে। বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে পণ্য ও সেবার দাম মার্কিন ডলারে তুলনা করে তৈরি হয় জীবনযাত্রার ব্যয় সূচক।

মার্কিন ডলারের তুলনায় ইসরায়েলি মুদ্রা শেকেল এর অবস্থান তেল আবিবের শীর্ষে উঠে আসতে বড় ভূমিকা রেখেছে। এছাড়া পরিবহন ও মুদি পণ্যের মূল্যও বেড়েছে।

র‍্যাংকিংয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্যারিস ও সিঙ্গাপুর। এরপর ক্রম অনুযায়ী রয়েছে জুরিখ ও হংকং। নিউ ইয়র্ক ষষ্ঠ, আর সপ্তম অবস্থানে আছে জেনেভা। অষ্টম অবস্থানে কোপেনহেগেন, নবম লস অ্যাঞ্জেলস ও জাপানের ওসাকা শহর দশম স্থান নিয়েছে।

গত বছর এই র‍্যাংকিংয়ে যৌথভাবে প্রথম অবস্থান নেয় প্যারিস, জুরিখ এবং হংকং।

এই বছরের তথ্য সংগ্রহ করা হয় আগস্ট ও সেপ্টেম্বরে। ওই সময়ে পণ্য ও সেবার মূল্য ছিলো বাড়তি। স্থানীয় মুদ্রায় গড়ে এগুলোর দাম বেড়েছে প্রায় ৩.৫ শতাংশ। যা গত পাঁচ বছরের মধ্যে মুদ্রাস্ফীতি দ্রুত বাড়ার রেকর্ড।

ইআইইউ এর ওয়ার্ল্ডওয়াইড কস্ট অব লিভিং এর প্রধান উপাসনা দত্ত বলেন, করোনাভাইরাসের মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে পণ্য সরবরাহ বিঘ্নিত হয়েছে, এতে ঘাটতি তৈরি হয়েছে আর মূল্য বেড়েছে। তিনি বলেন, এই বছরের সূচকে আমরা স্পষ্টভাবে এর প্রভাব দেখতে পাচ্ছি, পেট্রোলের মূল্য বৃদ্ধি বিশেষ প্রভাবও দেখা যাচ্ছে। মুদ্রাস্ফীতি কমাতে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সুদের হার বাড়ানোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

তালিকায় সবচেয়ে সস্তা শহর নির্বাচিত হয়েছে সিরিয়ার রাজধানী দামেস্ক।

সূত্র: এএফপি

/জেজে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের