ফ্রান্সের কাছ থেকে ৮০টি যুদ্ধবিমান কিনছে আমিরাত

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২১, ১৭:০৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮:৪৩

রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কোন্নয়নের অংশ হিসেবে ফ্রান্সের কাছে ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান অর্ডার করেছে সংযুক্ত আরব আমিরাত। কয়েক বিলিয়ন ডলারের এই চুক্তি আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

উপসাগরীয় অঞ্চলে দুই দিনের সফর এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সফরে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান-এর সঙ্গে বৈঠক করেছেন তিনি। দুই দেশের বিনিয়োগের বিষয়ে বিস্তর আলোচনা হয়।

দুবাই এক্সপো ২০২০ সম্মেলনের সাইড লাইন বৈঠকে সামরিক খাতে চুক্তি স্বাক্ষর করেন ম্যাক্রোঁ এবং মোহাম্মদ বিন জায়েদ। চুক্তি অনুযায়ী আমিরাতকে ৮০টি রাফায়েল যুদ্ধবিমান, ১২টি কারাকাল হেলিকপ্টার এবং প্রয়োজনীয় সামরিক সরঞ্জামাদি সরবরাহ করবে ফ্রান্স। চুক্তিটি ১৫ বিলিয়ন মার্কিন ডলারের বলে ধারণা করা হচ্ছে। আমিরাতে ফ্রান্সের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে অনেক আগে থেকেই। এই চুক্তির মধ্যে দিয়ে তেল সমৃদ্ধ দেশ আমিরাতের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হলো ফ্রান্সের।

আমিরাত সফর শেসে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কাতার ও সৌদি আরবে সফরে যাওয়ার কথা রয়েছে। এই অঞ্চলের দেশগুলোকে এতদিন বড় অস্ত্রের যোগান দিয়ে আসছিলো যুক্তরাষ্ট্র। তবে এখন ফ্রান্সের দিকে ঝুঁকিতে দেখা যাচ্ছে উপসাগরীয় দেশগুলোকে।

/এলকে/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী