বাহরাইন সফর করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

বিদেশ ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০২

কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ১৭ মাসের মাথায় প্রথমবারের মতো বাহরাইন সফর করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত। তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটি সফরে গিয়ে রাজধানী মানামায় বাহরাইনের বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

মঙ্গলবার এক দিনের সফরে বাহরাইনে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেন্নেত। এটাই দেশটিতে প্রথম কোনও ইসরায়েলি নেতার সফর।

ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্বাগত জানান যুবরাজ ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাল আল খলিফা। মানামার গুদাইবিয়া প্রাসাদে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী যুবরাজকে বলেন, তিনি সদিচ্ছা, সহযোগিতা এবং একাধিক চ্যালেঞ্জের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য এসেছেন।

বাহরাইন সরকারের বেশ কয়েক জন মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এসব সাক্ষাতে আরও বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। নাফতালি বেন্নেত বলেন, ‘আমরা এই সম্পর্ককে জ্বালানি, গতি, অর্থনীতি, পর্যটন এবং আঞ্চলিক স্থাপত্যের উপাদান দিয়ে পূর্ণ করবো।’

মার্কিন মধ্যস্ততায় সই হওয়া চুক্তির প্রতি ইঙ্গিত করে বাহরাইনের যুবরাজ বলেন, ‘পরস্পরকে জানতে এবং ঐতিহাসিক আব্রাহাম চুক্তি মোতাবেক গড়ে উঠতে আমাদের অবশ্যই আরও কাজ করতে হবে।’

ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফরকে স্বাগত জানান বাহরাইনের বাদশাহ। কথিত আব্রাহাম চুক্তির আলোকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরালো করার ওপর গুরুত্ব দেন তিনি। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, বাদশাহ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে এবং যৌথ স্বার্থ অর্জনের পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উন্নয়নে এক যোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য, গত কয়েক মাসে ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে নতুন মিত্র দেশ দুইটি সামরিক সহযোগিতা জোরালো করেছে।

সূত্র: আল জাজিরা

/জেজে/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম