ইসরায়েলে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

বিদেশ ডেস্ক
১৭ মার্চ ২০২২, ১২:৪৭আপডেট : ১৭ মার্চ ২০২২, ১২:৪৭

করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই রোগী শনাক্ত করেছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই ভ্যারিয়েন্টটি এখন পর্যন্ত সারা বিশ্বেই অপরিচিত’। যদিও ইসরায়েলের মহামারি মোকাবিলা বিষয়ক প্রধান নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে খুব বেশি আতঙ্কিত নন।

করোনার নতুন এই ভ্যারিয়েন্টটি ওমিক্রনের দুই সাব-ভ্যারিয়েন্ট বিএ.১ এবং বিএ.২ এর সমন্বয়। করোনার ক্ষেত্রে দুই ভ্যারিয়েন্টের সমন্বয়ে হাইব্রিড ভ্যারিয়েন্ট  আগে দেখা গেছে। যেমন ডেল্টা এবং ওমিক্রন ভ্যারিয়েন্টের সমন্বয়ে পাওয়া যায় ডেল্টাক্রন ভ্যারিয়েন্ট।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুই রোগীর কোনও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন পড়েনি। এখন পর্যন্ত তাদের যেসব লক্ষণ দেখা গেছে তার মধ্যে রয়েছে মৃদু জ্বর, মাথাব্যাথা এবং পেশী দুর্বল হয়ে যাওয়া।

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে পৌঁছানো দুই যাত্রীর পিসিআর টেস্টের মাধ্যমে নতুন এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।

ইসরায়েলের করোনা মোকাবিলা বিষয়ক প্রধান সালমান জারকা বলে, ‘সম্মিলিত ভ্যারিয়েন্ট হওয়ার কথা সবার কাছেই পরিচিত। এই পর্যায়ে আশঙ্কা করছি না যে, এটি গুরুতর ঘটনার দিকে আগাবে।’

এর আগে গত জানুয়ারিতে ইসরায়েলে প্রথমবারের মতো ‘ফ্লোরানা’ রোগী শনাক্ত হয়। কোভিড-১৯ এবং ইনফ্লুয়েঞ্জার সমন্বয়ে তৈরি হয়েছে নতুন রোগ ‘ফ্লোরানা’।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
হরমুজ মিশনে যোগ দিলে দক্ষিণ কোরীয় সম্পদে হামলার হুমকি ইরানের
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’