সৌদি আরবে শনিবার থেকে রোজা শুরু

বিদেশ ডেস্ক
০১ এপ্রিল ২০২২, ২১:৫৪ আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০০:০৭

চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবে শনিবার (২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস। শনিবার থেকেই পবিত্র রমজান মাস গণনা শুরু হচ্ছে দেশটিতে। রমজানের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি সরকার। চান্দ্রবর্ষ হওয়ায় আরবি বছরের মাসগুলো নির্ধারণ করা হয় চাঁদ দেখার ওপর। 

আগামীকাল থেকে সিয়াম সাধনা শুরু করবেন দেশটির মুসলমানরা। পবিত্র মাহে রমজানের প্রস্তুতি নিতে দেখা গেছে মুসল্লিদের।

হিজরি সালের রমজানকে পবিত্র মাস হিসেবে গণ্য করে থাকে বিশ্বের মুসলিম সম্প্রদায়। মাসজুড়ে রোজা রাখার পর উদযাপন করে ঈদুল ফিতর। সাধারণত সৌদি আরবের একদিন পর থেকে বাংলাদেশে পবিত্র রমজান শুরু হয়। মহিমান্বিত এই মাসকে ঘিরে এরইমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে মুসলিম বিশ্বের।

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ মাসটিতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে মূল্যছাড় দেওয়া হয়। রোজাদারদের অর্থ কষ্ট লাঘব এবং বাড়তি সওয়াবের আশায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীতে ছাড় দেন ব্যবসায়ীরা। দ্রব্যমূল্যের ওপর থাকে সরকারি নজরদারি। সরকারিভাবে রমজান কেন্দ্রিক মূল্যছাড়ের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় এ মাসে যেসব পণ্যের দাম কমানো হয়, সেগুলোর নাম উল্লেখ থাকে।

সূত্র: সৌদি গেজেট

/এলকে/এমওএফ/
সম্পর্কিত
বিমানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের  সাক্ষাৎ
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
দুবাই-তেল আবিব ফ্লাইটে ‘ছিনতাই’ সংকেত, সৌদিতে জরুরি অবতরণ
সর্বশেষ খবর
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির