আল-আকসা মসজিদে ইসরায়েলি ‘হস্তক্ষেপের’ নিন্দা জানালেন এরদোয়ান

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০২২, ০১:২৮আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০১:২৮

জেরুজালেমের আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর ইসরায়েলি ‘হস্তক্ষেপের’ নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। একই সঙ্গে পবিত্র এই মসজিদের ‘মর্যাদা ও ভাবগাম্ভীর্যের’ প্রতি হুমকিরও নিন্দা জানান তিনি। রবিবার ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে তিনি এসব কথা জানিয়েছেন।

গত কয়েক সপ্তাহ ধরে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টায় রয়েছে তুরস্ক ও ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানালেন এরদোয়ান।

গত শুক্রবার আল-আকসা মসজিদে ইসরায়েলের দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত হয় দেড় শতাধিক মুসল্লি। আহত বেশিরভাগ ফিলিস্তিনি নাগরিক রাবার বুলেট, স্টান গ্রেনেড ও পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন।

রবিবার এক টুইট বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানান, তিনি ফোনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলেছেন। টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের আলাপের সময়,  আব্বাসকে বলেছি যে, আমি আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি হস্তক্ষেপের কঠোর নিন্দা জানাই এবং এর মর্যাদা ও ভাবগাম্ভীর্যের ওপর হুমকি ও উসকানির বিরুদ্ধে আমরা দাঁড়াবো।’ ‘তুরস্ক সবসময় ফিলিস্তিনের পাশে আছে,’ বলেন তিনি।

এরদোয়ান পরে জানান, তিনি আল-আকসা মসজিদের ঘটনাপ্রবাহ নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে আলোচনা করেছেন। জাতিসংঘ মহাসচিবকে এরদোয়ান বলেছেন, ইসরায়েলি ‘হস্তক্ষেপ এবং উসকানির’ ফলাফল ‘অগ্রহণযোগ্য’। আঞ্চলিক শান্তি বজায় রাখতে যৌথ উদ্যোগের বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা।

আঞ্চলিক প্রতিদ্বন্দ্বি তুরস্ক ও ইসরায়েল ২০১৮ সালে পরস্পরের রাষ্ট্রদূত বহিষ্কার করে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানে সমর্থন রাখে তুরস্ক। তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো করতে ফিলিস্তিনিদের প্রতি প্রতিশ্রুতি বাদ দেবে না আঙ্কারা।

গত মাসে আঙ্কারা সফর করেন ইসরায়েলি প্রেসিডেন্ট আইস্যাক হেরজোগ। এই মাসে এক টেলিফোন আলাপে এরদোয়ান তাকে বলেন, আঙ্কারা আশা করে রমজান মাসে আল-আকসা মসজিদের বিষয়ে সংবেদনশীল থাকবে ইসরায়েলি কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

/জেজে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী