আল-আকসায় ফের ইসরায়েলি বাহিনীর অভিযান, ৪০ ফিলিস্তিনি আহত

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২২, ১৫:০৮আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৫:১১

পূর্ব জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গনে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন থামছেই না। পবিত্র রমজানের শেষ শুক্রবারে আল আকসায় হামলায় ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দাঙ্গাকারীরা পাথর, বিস্ফোরক দ্রব্য ছুড়লে আল-আকসার প্রাঙ্গনে প্রবেশ করে তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ ভেতরে প্রবেশের পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ইসরায়েলি পুলিশ। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। এদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক  হয়েছে। এ ঘটনার আগে আল-আকসায় শান্তিপূর্ণ অবস্থা বজায় ছিল। তবে পূর্ব জেরুজালেমে উত্তেজনা রয়ে গেছে বলে দাবি ইসরায়েলি পুলিশের।

গত জুমাতেও আল-আকসা প্রাঙ্গনে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৩০০ ফিলিস্তিনি আহত হন। গ্রেফতার হন অনেকেই।  

রমজানের শুরু থেকেই পূর্ব জেরুজালেমের আল আকসার আশপাশে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে উত্তেজনা বাড়ছে অঞ্চলটিতে। গত সপ্তাহে ইসরায়েল অধিকৃত গাজা উপত্যাকা থেকে রকেট ছোড়ার জবাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা টার্গেট করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

সূত্র: আল-জাজিরা

/এলকে/
সম্পর্কিত
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
চার ঘণ্টা বিমান উড়িয়ে কার ছবি আঁকলেন পাইলট
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন