তেহরানে খামেনির সঙ্গে সিরীয় প্রেসিডেন্টের বৈঠক

বিদেশ ডেস্ক
০৮ মে ২০২২, ২২:২১আপডেট : ০৮ মে ২০২২, ২২:২১

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রবিবার আঞ্চলিক ঘনিষ্ঠ মিত্র ইরান সফর করেছেন। সফরকালে তিনি তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সঙ্গে বৈঠক করেছেন। এসময় উভয় নেতা তেহরান ও দামেস্কর মধ্যে সম্পর্ক দৃঢ় করার আহ্বান জানিয়েছেন। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স এখবর জানিয়েছে।

২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ শুরুর পর তেহরানে আসাদের এটি দ্বিতীয় সফর। বৈঠকে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও বৈঠক করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বৈঠকে আসাদকে বলেছেন, যুদ্ধের আগে যা ছিল এখন সিরিয়া তা নেই। যদিও তখন কোনও ধ্বংসযজ্ঞ ছিল না। কিন্তু এখন সিরিয়া সম্মান ও মর্যাদা আগের চেয়ে বেশি। সবাই দেশটিকে এখন একটি শক্তি হিসেবে বিবেচনা করে।

সিরিয়ার গৃহযুদ্ধের গতিপথ নিজের পক্ষে নিয়ে আসতে সক্ষম হয়েছেন আসাদ। যে গৃহযুদ্ধ ২০১১ সালে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হয়েছিল। তার এই সফলতার পেছনে ইরানের প্রক্সি মিলিশিয়া ও রাশিয়ার বড় ধরনের সামরিক সহযোগিতার ভূমিকা ছিল। ২০১৫ সালে সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করে রাশিয়া।

আসাদ বলেছেন, ইরান ও সিরিয়ার কৌশলগত সম্পর্ক এই অঞ্চলে জায়নবাদী শাসকদের (ইসরায়েল) প্রভাব ঠেকাতে সক্ষম হয়েছে।

স্বীকৃতি না দেওয়া সিরিয়ায় ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হচ্ছে বলে দাবি করে আসছে ইসরায়েল। সিরিয়ায় গত এক দশক ধরে লেবাননের হিজবুল্লাহ মিলিশিয়ারা আসাদের পক্ষে লড়াই করছে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী