ইরানে অস্থিরতার জন্য ‘শত্রুদের’ দুষলেন খামেনি

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০২২, ১৮:৩৪আপডেট : ০৪ জুন ২০২২, ১৮:৩৪

ইরানে সাম্প্রতিক বিক্ষোভ তথা অস্থিরতার জন্য ‘শত্রুদের’ দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেছেন, শত্রুরা ইরানি জনগণকে দেশের শাসন ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের সে চেষ্টা কোনও দিন সফল হবে না। শনিবার ইরানের ইসলামি বিপ্লবের নেতা ইমাম খোমেনির ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

এদিন রাজধানী তেহরানের অদূরে বেহেশতে জাহরায় ইমাম খোমেনীর মাজার প্রাঙ্গনে হাজার হাজার মানুষের সমাবেশে ভাষণ দেন সর্বোচ্চ নেতা।

করোনাভাইরাসের প্রকোপের কারণে গত দুই বছর ইমাম খোমেনির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান ব্যাপকভাবে অনুষ্ঠিত হয়নি। সর্বোচ্চ নেতাও তার মাজারে ভাষণ দেননি। এর আগে প্রতি বছর তার মাজারে সমবেত জনতার উদ্দেশে ভাষণ দিতেন সর্বোচ্চ নেতা।

শনিবারে ভাষণে খামেনি বলেন, পশ্চিমা দেশগুলো ইরানের কোথাও জনগণের বিক্ষোভ দেখলেই পুলকিত বোধ করে। তারা বিষয়টির অপব্যবহার করে জনগণকে সরকারের বিরুদ্ধে লেলিয়ে দিতে চায়। কিন্তু শত্রুর আরও বহু হিসাব নিকাশের মতো এই হিসাবও ব্যর্থ হতে বাধ্য।

তিনি বলেন, মার্কিনীদের উপদেষ্টা হিসেবে এমন কিছু বিশ্বাসঘাতক ইরানি যোগ দিয়েছে যারা ওয়াশিংটনকে ভুল পরামর্শ দিচ্ছে। এসব লোক যে শুধু ইরানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তাই নয়, বরং তারা মার্কিনীদের সঙ্গেও প্রতারণা করছে। কারণ, তারা ভুল তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রকে পরামর্শ দিচ্ছে। এসব পরামর্শে কোনও কাজ হচ্ছে না।

আয়াতুল্লাহ খামেনি বলেন, এমনকি ইরানের অভ্যন্তরেও মুষ্টিমেয় কিছু লোক ওয়াশিংটনের ওই সব বিশ্বাসঘাতক উপদেষ্টাদের বক্তব্যের পুনরাবৃত্তি করছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্রে বসে তার দেশের জনগণের চিন্তা-চেতনা উপলব্ধি করা সম্ভব নয়।

তিনি বলেন, বর্তমান সময়ে ইসলামি বিপ্লবের প্রতি ইরানি জনগণের বিশ্বাস ও নির্ভরতা বিপ্লবের  দিনগুলোর তুলনায়ও অনেক বেশি। এটি বুঝতে হলে শহীদ কাসেম সোলাইমানির দাফন অনুষ্ঠানের কথা স্মরণ করতে হবে।

আয়াতুল্লাহ খামেনি বলেন, শত্রুরা গ্রিসের উপকূলে ইরানি তেল চুরি করার পর ইরানের সাহসী জওয়ানরা শত্রুর জাহাজ জব্দ করেছে। সঙ্গে সঙ্গে পশ্চিমা গণমাধ্যমগুলো ইরানকে চুরি করার দায়ে অভিযুক্ত করা শুরু করেছে। তার ভাষায়, ‘তোমরা আমাদের যে তেল চুরি করেছিলে আমরা তা ফিরিয়ে নিয়েছি মাত্র। চোর তোমরা, আমরা নই।’ সূত্র: রয়টার্স, পার্স টুডে।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম