ইরানের প্রেসিডেন্টের জানাজায় হাজার হাজার মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক
২১ মে ২০২৪, ১৪:৫১আপডেট : ২১ মে ২০২৪, ১৫:৫৯

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানসহ অন্যান্য কর্মকর্তার জন্য বেশ কয়েকটি জানাজা’র আয়োজন করেছে ইরান সরকার। স্থানীয় সময় মঙ্গলবার (২১ মে) সকাল সাড়ে নয়টায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। এতে অংশ নিতে শহরের রাস্তায় হাজারো মানুষের ঢল নামে। ব্রিটিশ সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তাবরিজে অনুষ্ঠিত জানাজায় অন্যান্য কর্মকর্তার মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদি। ইরানের রাষ্ট্রীয় টিভি লাইভ অনুষ্ঠান সম্প্রচার করে। সেখানে বক্তৃতা দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির শক্ত নেতৃত্বে প্রেসিডেন্টের মৃত্যুর ক্ষতি শিগগিরই কাটিয়ে উঠবে ইরান।

শোকে আচ্ছন্ন ইরানের নারীরাও। ছবি: এপি।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে এক্সিকিউটিভ অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মোহসেন মনসুরি বলেন, তাবরিজ শহরে প্রথম জানাজার পর রাইসির মরদেহ নিয়ে যাওয়া হবে পূর্ব আজারবাইজান প্রদেশের কোম শহরে। সেখানে স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হবে। 

এরপর মৃতদেহগুলো রাজধানী তেহরানে নিয়ে যাওয়া হবে। মনসুরি আরও বলেছেন, বুধবার সকালে ইউনিভার্সিটি অব তেহরানে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে। ওইদিন বিকালে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতিতে একটি স্মরণসভার আয়োজন করা হবে। তেহরানের জানাজায় অংশ নেবেন আয়াতুল্লাহ আলি খামেনি। ওইদিন আরও বেশি মানুষের ভিড় হবে বলে ধারণা করা হচ্ছে।

বুধবারও ইরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

মনসুরি আরও জানিয়েছেন, রাইসির মৃতদেহ বৃহস্পতিবার সকালে দক্ষিণ খোরাসান প্রদেশের রাজধানী বিরজান্দে নেওয়া হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে অষ্টম শিয়া ইমাম রেজার মাজারে রাইসির দাফন অনুষ্ঠান হবে।

/এস/এমওএফ/
টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
২১ মে ২০২৪, ১৪:৫১
ইরানের প্রেসিডেন্টের জানাজায় হাজার হাজার মানুষের ঢল
২০ মে ২০২৪, ১৫:০৪
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল