সরাসরি আলোচনার জন্য সৌদি আরব প্রস্তুত: দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২২, ১৭:১১আপডেট : ২৭ জুন ২০২২, ১৭:১১

তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার জন্য সৌদি আরব প্রস্তুত বলে দাবি করেছে ইরান। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ এমন দাবি করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে জেদ্দায় সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকের পর রবিবার উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নিয়ে ইরান সফরে যান ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল খাদিমি। তেহরানের সাদাবাদ প্রাসাদে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে তাদের স্বাগত জানান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

ইরাকের প্রধানমন্ত্রী তেহরানে পৌঁছানোর একদিনের মাথায় সরাসরি আলোচনার জন্য সৌদি আরবের আগ্রহের কথা জানালো ইরান।

দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে মধ্যস্থতার জন্যই তেহরান সফরে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী।

সোমবার এক সংবাদ সম্মেলনে রিয়াদের সঙ্গে সম্ভাব্য বৈঠক নিয়েও কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদেহ। তিনি বলেন, রিয়াদ কূটনৈতিক পর্যায়ে বাগদাদে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। তবে তিনি বৈঠকের সম্ভাব্য কোনও তারিখের কথা উল্লেখ করেননি।

ইরাকের মধ্যস্থতায় ২০২১ সালের এপ্রিলে সৌদি আরব ও ইরানের মধ্যে সরাসরি আলোচনা শুরু হয়। গত এপ্রিলে অনুষ্ঠিত পঞ্চম ও সর্বশেষ রাউন্ডের আলোচনাকে তেহরানের তরফে ইতিবাচক হিসেবে বর্ণনা করা হয়।

সোমবারের সংবাদ সম্মেলনে সাঈদ খতিবজাদেহ বলেন, ‘ইরান ও সৌদি আরবের মধ্যে এখনও মতবিরোধ রয়েছে। কিন্তু সেগুলো দুই দেশের মধ্যে সমাধান করতে হবে। এটি পুরো ইসলামি বিশ্বের জন্য সহায়ক হবে।’

/এমপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে