সৌদি হজ কোম্পানির দুই শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২২, ১৪:৫৭আপডেট : ০৭ জুলাই ২০২২, ১৪:৫৭

এই বছরের হজ পরিচালনাকারী একটি কোম্পানির প্রধান নির্বাহী এবং এক শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের পর্যাপ্ত সুবিধা প্রদানে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ভোরে এই খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, কোম্পানিটির পরিচালনা পরিষদের সঙ্গে সমন্বয় এবং মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের দলের পর্যবেক্ষণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হবে বলেও জানানো হয়েছে।

ইসলামের অন্যতম মূল ভিত্তি হজ। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বছরের হজে সারা বিশ্বের প্রায় দশ লাখ মুসলিম অংশ নিচ্ছেন।

সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, এবারের হজ মৌসুমে হাজিদের সেবা দেওয়া সব সংস্থা ও কোম্পানির কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। হাজিদের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ নিশ্চিত করতে কোনও ব্যত্যয় দেখলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা। হাজিদের সেবায় কোনও ঘাটতি বরদাস্ত করা হবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সূত্র: আরব নিউজ

/জেজে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে